গোপনীয়তা নীতি (Privacy Policy)
বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (BUCC) আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তথ্য সংগ্রহ (Data Collection)
আমরা যখন আপনি আমাদের প্ল্যাটফর্মে গুগল (Google) সাইন-ইন এর মাধ্যমে প্রবেশ করেন, তখন আপনার নাম, ইমেইল এবং প্রোফাইল ছবি সংগ্রহ করি। এছাড়া পরবর্তীতে আপনার প্রোফাইল পূর্ণাঙ্গ করার জন্য বিভাগ, ব্যাচ এবং কন্টাক্ট নম্বর সংগ্রহ করা হয়।
তথ্যের ব্যবহার (How We Use Data)
সংগৃহীত তথ্যগুলো ক্লাবের মেম্বার ডাটাবেস ম্যানেজমেন্ট, ইভেন্ট রেজিস্ট্রেশন এবং আপনাদের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়। আমরা আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় কোন পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করি না।
তথ্য সুরক্ষা (Data Protection)
আপনার ডাটা আমাদের সুরক্ষিত ডাটাবেসে সংরক্ষিত থাকে। শুধুমাত্র অনুমোদিত অ্যাডমিন (প্রেসিডেন্ট, ভিপি, ট্রেজারার) প্রশাসনিক কাজের জন্য এই ডাটা দেখার ক্ষমতা রাখেন।
কুকিজ পলিসি (Cookies Policy)
ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে আমরা সামান্য কিছু কুকিজ ব্যবহার করি যা শুধুমাত্র আপনার সেশন বজায় রাখতে সাহায্য করে।
এই নীতিমালায় যেকোনো পরিবর্তন আমরা আমাদের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানিয়ে দেব। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
সর্বশেষ আপডেট: মার্চ ২০২৪